তালতলীতে ফুল গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ*ত্যু | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
তালতলীতে ফুল গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ*ত্যু

তালতলীতে ফুল গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ*ত্যু

আমতলী প্রতিনিধিঃ ফুল গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন হাওলাদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার নিন্দ্রাচর এলাকায় বুধবার সকালে। যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাগেছে, উপজেলার নিন্দ্রাচর গ্রামের কাশেম হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার বাড়ীর আঙ্গিনায় ফুল গাছে পানি নিতে মর্টারে চালু করে।

এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এসএইচ সোহাগ তাকে মৃত্যু ঘোষনা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এসএইচ সোহাগ বলেন, হাসপাতালের আনার পুর্বেই নয়ন মারা গেছে।

তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়ন নামের এক যুবক মারা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!