আমতলীতে মাদ্রাসার ১০ ছাত্রীকে মলমূত্র খাওয়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে মাদ্রাসার ১০ ছাত্রীকে মলমূত্র খাওয়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

আমতলীতে মাদ্রাসার ১০ ছাত্রীকে মলমূত্র খাওয়ানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

আমতলী প্রতিনিধিঃ মোবাইলে ছবি তোলার মিথ্যা অপবাদ দিয়ে মাদ্রাসার ১০ ছাত্রীকে মারধর করে মলমুত্র খাইয়ে দেওয়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ তদন্ত কমিটি গঠন করেছেন।

জানাগেছে, আমতলী পৌর শহরের মাদানীনগর জামিয়া সাইয়েদা ফাতিমা বালিকা হাফিজিয়া মাদ্রসার ১০ ছাত্রীকে মোবাইলে ছবি তোলার অপবাদ দিয়ে শিক্ষিকা তাসলিমা বেগম মারধর বরে। পরে তাসলিমা বেগম, তার স্বামী আব্দুর রশিদ, ছেলে তাইয়েবা ও মেয়ে নুসরাত ওই ১০ ছাত্রীকে মলমূত্র, ড্রেনের পঁচা পানি, হাঁসের মল বালতিতে মিশিয়ে জোরপুর্বক খাইয়ে দেয়। গত সোমবার এ ঘটনার বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এতে নড়েচরে বসেন প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মুাহম্মদ আশরাফুল আলম উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন।

তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, তদন্ত করে যথা সময়ে প্রতিবেদন দাখিল করা হবে।

উপজেলা নিার্বহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!