পটয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দূর্ঘটনায় শিশু ও নারীসহ আহত-২৫ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
পটয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দূর্ঘটনায় শিশু ও নারীসহ আহত-২৫

পটয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দূর্ঘটনায় শিশু ও নারীসহ আহত-২৫

আমতলী প্রতিনিধিঃ পটয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর চুনাখালী নামক স্থানে আনোয়ার ও বিজয় পরিবহনের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৬ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার সকাল নয়টার দিকে।

জানাগেছে, বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী আনোয়ার পরিবহন ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিজয় পরিবহন পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর চুনাখালী নামক স্থানে শুক্রবার সকাল নয়টার দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়ী দুটির সামনের অংশ দুমড়ে-মুড়চে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ওই দুই গাড়ীতে থাকা অন্তত ২৫ যাত্রী আহত হয়। এর মধ্যে সাইফুল (২৩), মাহদী (৪), সজিব (২৯), মালেকা(৪৫), আফজাল(৩৯), ফুলনেছা(৬৫), হালিমা বেগম (৫৫), কুদ্দুস মোল্লা(৪০), রফিকুল ইসলাম(৪৫), আজিজুর রহমান গাজী (৮২), আলতাফ গাজী (৬৫), লাকি (২৩), কৃষ (৩), তাসলিমা (৪৫), তাওহিদ (২১), মিনতি রানী (৬০) ও তাহমিনাকে (৪৫) পুলিশ, দমকল বাহিনী কর্মী ও স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদেরকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিজয় পরিবহনের যাত্রী আহত আফজাল হোসেন বলেন, দুটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুটি গাড়ী রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুই গাড়ীর অনেক যাত্রী আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারহা বিনতে ফারুকী বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!