আমতলীতে অবৈধ ট্রলির চাপায় ব্যবসায়ী নিহত | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে অবৈধ ট্রলির চাপায় ব্যবসায়ী নিহত

আমতলীতে অবৈধ ট্রলির চাপায় ব্যবসায়ী নিহত

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার গোছখালী বাজার সংলগ্ন সড়কে স্বমিলের কাছে অবৈধ ট্রলির চাপায় পিষ্ট হয়ে ব্যবসায়ী রেজাউল কবির (২৫) নিহত হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে।

জানাগেছে, উপজেলার বাইনবুনিয়া গ্রামের আলতাফ মিয়ার ছেলে রেজাউল কবির গোছখালী বাজারে ইলেকট্রনিক্সেও ব্যবসা করতো। শুক্রবার দুপুরে দোকান থেকে মোটর সাইকেলে বাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোছখালী সড়কের স্বমিলের কাছে পৌছা মাত্রই বিপরীত দিক থেকে আসা আবু তালেকের অবৈধ ট্রলি গাড়ী মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী রেজাউল নিহত হয়। খবর পেয়ে পুলিশ ওইদিন বিকেলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার এবং ট্রলি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত রেজাউলের বন্ধু ইব্রাহিম মিয়া বলেন, শুক্রবার দুুপরে দোকান বন্ধ করে নিজের মোটর সাইকেলে বাড়ী ফিরছিল। পথিমধ্যে আবু তালেকের ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল নিহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিেিকল অফিসার জান্নাতুল ফেরদৌসি বলেন, রেজাউলকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।

আমতলী থানায় ওসি একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!