আমতলীতে ছয়’শ পরিবারের মাঝে গাছের চারা বিতরন | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে ছয়’শ পরিবারের মাঝে গাছের চারা বিতরন

আমতলীতে ছয়’শ পরিবারের মাঝে গাছের চারা বিতরন

আমতলী প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বে-সরকারী সংস্থা এনএসএস, ওয়াল্ড ভিষণ ও এপি আমতলীর উদ্যোগে উপজেলার ছয়’শ পরিবারের মাঝে ৩ হাজার ফলদ গাছের চারা বিতরন করা হয়েছে। বুধবার বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান এ গাছের চারা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন।

জানাগেছে, বে-সরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ-এনএসএস, ওয়াল্ড ভিষণ ও এপি আমতলী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলার ছয়’শ পরিবারের মাঝে ৩ হাজার ফলদ গাছের চারা বিতরনের উদ্যোগ নেয়। বুধবার বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান এ গাছের চারা বিতরন কার্যক্রমের উদ্বোধন করেছেন। গাছের চারা বিতরন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গণে আম গাছের চারা রোপন করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভুমি) আবু জাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, এনএসএস নির্বাহী পরিচালক অ্যাড.শাহাবুদ্দিন পান্না, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন হাওলাদার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক হোসাইন আলী কাজী, এপি আমতলী ম্যানেজার সুরভী বিশ্বাস ও ওয়াল্ড ভিষণ কর্মকর্তা মৃদুল সরকার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!