তালতলীতে ইউপি সদস্যের বিরুদ্ধে ঘর ভাংচুরের অভিযোগ; আহত-৪ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক কলাপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন কলাপাড়ায় বিধবা নারীর জমি জবরদখ’ল ও ধান কা’টা’র অভিযোগ দীর্ঘ ১৪ মাস পর মুক্তি পেলেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীম আল সাইফুল সোহাগ গলাচিপা থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন জিল্লুর রহমান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কলাপাড়ায় শ্রমিক দলের দোয়া-মোনাজাত কলাপাড়ায় নীতিবিরুদ্ধ সকল কাজ পরিহার করতে হবে- ইউএনও কাউছার হামিদ সফল জননী মাহমুদা বেগম পটুয়াখালী-৪ আসনে নির্বাচন করার ঘোষণা দিলেন মুফতি হাবিবুর রহমান কলাপাড়ায় লালুয়া ইউ.সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ড্রেজারের ১৩টি পাইপ কু’পি’য়ে নষ্ট
তালতলীতে ইউপি সদস্যের বিরুদ্ধে ঘর ভাংচুরের অভিযোগ; আহত-৪

তালতলীতে ইউপি সদস্যের বিরুদ্ধে ঘর ভাংচুরের অভিযোগ; আহত-৪

আমতলী প্রতিনিধিঃ ইউপি সদস্য কালাম হাওলাদার বিরুদ্ধে বাড়ি-ঘর ভাংচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে চার জন গুরুতর আহত হয়েছে। স্বজনরা আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের সুন্দরীয়া গ্রামে। শনিবার এ ঘটনায় আব্দুর রব বিশ্বাস বাদী হয়ে ইউপি সদস্য কালাম হাওলাদারসহ ছয়জনকে আসামি করে তালতলী থানায় অভিযোগ দিয়েছেন।

জানাগেছে, উপজেলার সুন্দরীয়া গ্রামে আব্দুর রব বিশ্বাস পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বসত ঘর নির্মাণ করে বসবাস করছেন। ওই জমি ছোটবগী ইউপি সদস্য কালাম হাওলাদার ও তার ভাই নিজাম হাওলাদার তাদের দাবী করে রব বিশ্বাসকে ভোগদখলে বাধা দেয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গতকাল শুক্রবার দুপুরে ইউপি সদস্য কালামের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী রব বিশ্বাসের বসত বাড়িতে হামলা চালিয়ে বসত ঘর ও গোয়াল ঘর কুপিয়ে তছনছ করে বলে দেয় বলে অভিযোগ করেন রব বিশ্বাস। ঘর রক্ষায় রব বিশ্বাস ও তার লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এতে সালাম (৪৮), বাবুল (৪৫), সোনিয়া (২৮) ও কামাল বিশ্বাস (৩২) গুরুতর আহত হয়। স্বজনরা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে সন্ত্রাসী বাহিনী পালিয়ে যায়।

আব্দুর রব বিশ্বাস বলেন,আমার বাবার জমিতে আমি ঘর নির্মাণ করে বসবাস করে আসছি। ওই জমি ইউপি সদস্য কালাম হাওলাদার তার দাবী করে দখলের চেষ্টা চালিয়ে বসতঘর ও গোয়াল ঘর ভাংচুর করছে। এতে আমার লোকজন বাঁধা দিলে চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।

ইউপি সদস্য কালাম হাওলাদার বলেন, শুনেছি মারধরের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে আমি কিছুই জানিনা।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!