মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলী সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

আমতলী সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

আমতলী প্রতিনিধিঃ আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ী স্ট্যান্ডে পিকআপ ও ব্যাটারীচালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে যাত্রী কামাল হোসেন নিহত হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। পুলিশ ঘাতক পিকআপ জব্দ করেছে।

জানাগেছে, উপজেলার চাউলা গ্রামের কৃষক কামাল হোসেন ব্যাটারীচালিত রিক্সায় করে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ী যাচ্ছিল। পথিমথ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ী স্ট্যান্ডে হাঁসের বাচ্চা বহনকারী একটি পিকআপ আটো রিক্সাকে চাপা দিলে রিক্সাটি খাদে পড়ে যায়। এতে যাত্রী কামাল হোসেন নিখোঁজ হয়। চার ঘন্টা পর ওইদিন রাত নয়টার দিকে পুলিশ নিহত কামাল হোসেনের মরদেহ খাদ থেকে উদ্ধার এবং ঘাতক পিকআপটি জব্দ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পুলিশ নিহত কামালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, নিহত কামালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!