অবশেষে আমতলীর সেই খানাখন্দ সড়কের নির্মাণ কাজ শুরু | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
অবশেষে আমতলীর সেই খানাখন্দ সড়কের নির্মাণ কাজ শুরু

অবশেষে আমতলীর সেই খানাখন্দ সড়কের নির্মাণ কাজ শুরু

আমতলী প্রতিনিধিঃ অবশেষে আমতলীর সেই গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী ও মহিষকাটা খানাখন্দ সড়কের পুনরায় নির্মাণ কাজ শুরু করেছেন ঠিকাদার। নির্মাণকাজ শুরু করায় এলাকাবসাীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবী এবার যেন সড়ক নির্মাণে কোন অনিয়ম না হয়।

জানাগেছে, উপজেলা প্রকেীশলী অধিদপ্তর গুলিশাখালী ইউনিয়নের ডাক্তার বাড়ী স্ট্যান্ড থেকে গোছখালী বাজার পর্যন্ত ২.৮ কিলোমিটার ও মহিষকাটা হতে গোছখালী বাজার পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক নির্মাণের দরপত্র আহবান করে। ২ কোটি ৩২ লক্ষ টাকায় ৫.৮ কিলোমিটার সড়কের কাজ পায় হলদিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা। ঠিকাদার শহীদুল ইসলাম ডাক্তার বাড়ী থেকে গোজখালী অফিস পর্যন্ত ২.৮ কিলোমিটারের কাজ গত ২৩ জুন শেষ করেন। কাজের মান ছিল অত্যান্ত নি¤œমানের বলে অভিযোগ এলাকাবাসীর। কাজ শেষ হওয়ার দুই দিনের মাথায় গত ২৬ জুন (গত সোমবার) সড়কের বিভিন্ন স্থান থেকে ইটের খোয়া ও বিটুমিন উঠে সড়কের মাটি বের হয়ে খানাখন্দে পরিনত হয়েছে। ওই খানাখন্দ সড়কে ধানের চারা রোপন করে ঠিকাদার ও উপজেলা প্রকৌশলীর অনিয়মের প্রতিবাদ করেছেন এলাকাবাসী। অপর দিকে মহিষকাটা থেকে গোজখালী বাজার পর্যন্ত ৩ কিলোমিটারের কাজ একই ঠিকাদার গত ১৫ জুন শেষ করেছে। কিন্তু সড়ক নির্মাণের ১০ দিনের মাথায় ওই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ হয়। খবর পেয়ে গত শুক্রবার বরগুনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি ও উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সড়ক পরিদর্শন করে ঠিকাদার শহীদুল ইসলাম মৃধাকে পুনরায় সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার ওই খানাখন্দ সড়কের নির্মাণ কাজ ঠিকাদার শহীদুল ইসলাম মৃধা শুরু করেছেন।

বাইনবুনিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম খলিল বলেন, নির্মাণের দুই দিনের মাথায়ই সড়কের ইটের খোয়া, পাথর ও বিটুমিন উঠে খানাখন্দে ভরে যায়। মঙ্গলবার ওই সড়কের নির্মাণ কাজ শুরু করেছেন ঠিকাদার শহীদুল ইসলা মৃধা। তিনি আরো বলেন, এইবার যে ঠিকাদার সড়কের কাজ সঠিকমত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই দাবী করছি।

বরগুনা নির্বাহী প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি বলেন, মঙ্গলবার ঠিকাদার পুনরায় সড়কের নির্মাণ কাজ শুরু করেছেন। কাজ তদারকিতে আমার লোক রয়েছে। যাতে আবারো কোন অনিয়ম করতে না পারে সেই দিকে লক্ষ রাখছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!