পুর্ণিমার জোঁ ও বৃষ্টির প্রভাবে উপকুলের নিম্নাঞ্চল প্লাবিত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
পুর্ণিমার জোঁ ও বৃষ্টির প্রভাবে উপকুলের নিম্নাঞ্চল প্লাবিত

পুর্ণিমার জোঁ ও বৃষ্টির প্রভাবে উপকুলের নিম্নাঞ্চল প্লাবিত

আমতলী প্রতিনিধিঃ পুর্ণিমার জোঁ ও বৃষ্টির প্রভাবে আমতলী ও তালতলীর উপকুলীয় চর ও নিম্নঞ্চাল প্লাবিত হয়েছে। আমতলী পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দ্রুত পায়রা ফেরির গ্যাংওয়ে সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানাগেছে, পুর্ণিমার জোঁ ও বৃষ্টির প্রভাবে পায়রা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে উপকুলীয় আমতলী ও তালতলীর উপজেলার চর ও নিম্নঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাহিরের বসবাসরত মানুষের ঘরবাড়ী তলিয়ে গেছে। তারা কষ্টে জীবনযাপন করছে। তালতলীর নিশানবাড়িয়া, ফকির হাট, সোনাকাটা, নিদ্রাসকিনা, তেতুলবাড়িয়া, আশার চর, নলবুনিয়া, তালুকদারপাড়া, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী, জয়ালভাঙ্গা,পচাঁকোড়ালিয়া ও আমতলীর ঘোপখালী, বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম আমতলী, ফেরীঘাট, পুরাতন ল ঘাট, পৌর শহরের আমুয়ার চর, পানি উন্নয়ন বোর্ড, আঙ্গুরকাটা, গুলিশাখালী ও হরিদ্রবাড়িয়া নি¤œা ল প্লাবিত হয়েছে। এ সকল এলাকার মানুষের ঘর বাড়ী জোয়ারের পানিতে তলিয়ে গেছে। অপর দিকে আমতলী পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে তলিয়ে গেছে। এতে যানবাহন ও মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। মানুষ কোমর পরিমাণ পানি ডিঙ্গিয়ে সড়কে উঠছে।

ভুক্তভোগী আল আমিন, আব্দুল সোবাহান ও রিয়াজ মল্লিক বলেন, গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় চলাচলে বেশ সমস্যা হয়েছে। কোমর পরিমাণ পানি ডিঙ্গিয়ে কিনারে উঠতে হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আমতলী ফেরিঘাট এলাকা ঘুরে দেখাগেছে, পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে। মানুষ কোমর পরিমাণ পানি ডিঙ্গিয়ে সড়কে উঠছে। যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
গাবতলী আবাসনের জহিরুল ইসলাম বলেন, জোয়ারের পানিতে ঘর তলিয়ে গেছে। ছেলে সন্তান নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছি।

পায়রা ফেরিঘাটের ইজারাদার মোঃ হাসান বলেন, জোয়ারের পানিতে ফেরির গ্যাংওয়ে তলিয়ে গেছে। এতে গ্যাংওয়ে দিয়ে যানবাহন ও মানুষ চলাচলে সমস্যা হচ্ছে। তিনি আরো বলেন, গ্যাংওয়ে তলিয়ে যাওয়ার গাড়ী ফেরিতে উঠতে পারছে না।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব বলেন, জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে কিন্তু কোথাও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ভিতরে পানি প্রবেশ করেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!