মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে মাছ শিকারে গিয়ে নদীতে ডুবে জেলে নিহত

তালতলীতে মাছ শিকারে গিয়ে নদীতে ডুবে জেলে নিহত

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে নদীতে মাছ শিকারে গিয়ে রশিতে পা আটকে পায়রা নদীতে ডুবে জাকির সিকদার (৩০) নামের এক জেলের নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার পায়রা নদী থেকে তার মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছে।

জানাগেছে, উপজেলার জাকিরতবক গ্রামের মেসের আলী সিকদারের ছেলে জাকির সিকদার তেঁতুলবাড়িয়া এলাকার সগির মিয়ার ট্রলারে জেলে হিসেবে কাজ করতেন। শুক্রবার সকালে ওই ট্রলার মাছ শিকারে পায়রা নদীতে যায়। ওই নদীতে জাল ফেলতে গিয়ে নোঙ্গরের রশিতে পা আটকে জাকির নদীতে পড়ে যায়। এরপর থেকে তিনি নিখোজ হয়। ট্রলারের অন্য জেলেরা তাকে নদীতে খুঁজতে থাকে। দুই ঘন্টা চেষ্টার পর তারা তার মরদেহ ওই নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ থানায় নিয়ে আসে। ওই দিন বিকেলে পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।

তালতলী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, জেলে জাকিরের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!