আমতলীতে জমি নিয়ে দুপক্ষের সংঘ*র্ষে আ*হত-৯ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে জমি নিয়ে দুপক্ষের সংঘ*র্ষে আ*হত-৯

আমতলীতে জমি নিয়ে দুপক্ষের সংঘ*র্ষে আ*হত-৯

আমতলী প্রতিনিধিঃ জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ৯ জন আহত হয়েছে। গুরুতর আহত ছয়জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার রাত ১০ টার দিকে আমতলী উপজেলার রাওগা গ্রামে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।

জানাগেছে, উপজেলার রাওগা গ্রামের জসিম প্যাদা ও তার চাচাতো ভাইয়ের ছেলে জামাল প্যাদার সাথে এক একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে শুক্রবার সন্ধ্যায় জামাল প্যাদার স্ত্রী পারভীন ও জসিম প্যাদার স্ত্রী উম্মে জান্নাত কলির মধ্যে ঝগড়া হয়। জামাল প্যাদার স্ত্রীর অভিযোগ জসিম প্যাদার ভাই সুলতান প্যাদা তাকে মারধর করেছে। জামাল প্যাদা রাত ১০ দিকে তার স্ত্রীকে মারধরের বিষয়টি জানতে জসিম প্যাদার ঘরে আসে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়। জসিম প্যাদার অভিযোগ জামাল প্যাদা পরিকল্পিতভাবে তাকে হত্যা করতে লোকজন এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। তাকে রক্ষায় তার পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করেছে। জামাল প্যাদার অভিযোগ তার স্ত্রীকে মারধরের বিষয়টি জানতে গেলে জসিম প্যাদা ও তার লোকজন তার উপর হামলা করেছে। স্বজনরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্য্যরত চিকিৎসক ডাঃ তানভীর শাহারিয়ার গুরুতর আহত জসিম প্যাদা, জামাল প্যাদা ও উম্মে জান্নাত কলিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। অপর আহত চম্পা, হেলেনা, বসির প্যাদাকে একই হাসপাতালে ভর্তি করা হয় এবং পারভীন, মহিউদ্দিন ও ইলিয়াসকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানভীর শাহারিয়ার বলেন, তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাসস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!