আমতলী মাদক সেবনে বাঁধা দেয়ায় ছুরিকাঘাত দুই ছাত্র জখম | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
আমতলী মাদক সেবনে বাঁধা দেয়ায় ছুরিকাঘাত দুই ছাত্র জখম

আমতলী মাদক সেবনে বাঁধা দেয়ায় ছুরিকাঘাত দুই ছাত্র জখম

আমতলী প্রতিনিধিঃ মাদক সেবনে বাঁধা দেয়ায় ইউসুফ চৌকিদার (১৯) ও বেল্লাল হাওলাদার (২০) নামের দুই ছাত্রকে মাদকসেবী সবুজ ঘরামী ও নাঈম ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দুই ছাত্রকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে নয়টার দিকে আমতলী উপজেলার দক্ষিণ ডালাচারা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ।

জানাগেছে, উপজেলার ডালাচারা গ্রামের কামাল ঘরামীর ছেলে সবুজ ঘরামী একজন চিহিৃত মাদকসেবী। ওই গ্রামের দক্ষিণ ডালাচারা বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবনে সবুজ তার সাঙ্গপাঙ্গদের নিয়ে প্রায়ই রাতে মাদক সেবন করে এমন অভিযোগ স্থানীয়দের। সবুজের এমন কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। শনিবার রাত সাড়ে নয়টার দিকে সবুজ ঘরামী, নাঈম, সজিব ও রুবেলসহ ৫-৬ মাদকসেবী ওই স্কুলের পরিত্যাক্ত ভবনে মাদকসেবন করছিল। এমন সময় মাদ্রাসা ছাত্র বেলাল, কলেজ সাব্বির আহম্মেদ ও ইউসুফ মাদকসেবীদের মাদক সেবনে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবী সবুজ ও তার সহযোগীরা কলেজ ছাত্র ইউসুফ ও মাদ্রাসা ছাত্র বেলালকে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর জখম হয়। খবর পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহত ইউসুফ ও বেলাল বলেন, সবুজ ঘরামী তার সাঙ্গপাঙ্গ নিয়ে স্কুল ভবনের মধ্যে মাদক সেবন করেছিল। আমরা কয়েকজন গিয়ে এতে বাঁধা দিলে আমাকে ও বেলালকে তারা ছুরিকাঘাত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

মাদকসেবী সবুজ ঘরামীর বড় ভাই মিলন ঘরামী বলেন, আমার ভাইকে বেলাল, সাব্বির ও ইউসুফ মারধর করেছে। আমার ভাইকে ঘটনার পর থেকে খুঁজে পাচ্ছি না। মোবাইলে ফোনও বন্ধ পাচ্ছি। তিনি আরো বলেন, আমার ভাই যে, ভালো তা আমি বলবো না কিন্তু যারা আমার ভাইকে মেরেছে তারাও আমার ভাইয়ের মতন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাওহিদুল ইসলাম বলেন, আহত ইউসুফ ও বেলালকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!