কলাপাড়ায় ডেঙ্গু থেকে রক্ষায় করনীয় সম্পর্কে জানে না অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা | আপন নিউজ

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন; পরীক্ষায় হ-য-ব-র-ল বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সাবেক এমপি শহীদ শাহজাহান খানের স্মরণ সভা গলাচিপায় ১৫ বছর পর জন্মভূমি ফিরে ইখতিয়ার রহমান কবির
কলাপাড়ায় ডেঙ্গু থেকে রক্ষায় করনীয় সম্পর্কে জানে না অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

কলাপাড়ায় ডেঙ্গু থেকে রক্ষায় করনীয় সম্পর্কে জানে না অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডেঙ্গু থেকে রক্ষায় করনীয় সম্পর্কে কিছুই জানে না। ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানরা এ সংক্রান্ত চিঠি পেলেও শ্রেনীকক্ষে আলোচনা না করায় বিষয়টি আমলে নিচ্ছে না শিক্ষার্থীরা। অথচ গত এক সপ্তাহে এ উপজেলায় অন্ততঃ ৭ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী জুনায়েদ হোসেন শাওন বলেন’ ডেঙ্গু সম্পর্কে কোন স্যার শ্রেনী কক্ষে কোন আলোচনা করেনি।

অপরদিকে, একই স্কুলের নবম শ্রেনীর অপর এক শিক্ষার্থী জুনায়েত ইসলাম জানান, ডেঙ্গু থেকে রক্ষা পেতে আমরা কিছুটা জানলেও ক্লাশে স্যারেরা এখনো আলোচনা করেনি।

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, পৌরশহর ব্যতীত উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল গুলোতে এ সংক্রান্ত কোন আলোচনা শ্রেনী কক্ষে হয়নি। এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন’অনেক স্যারেরা বিষয় ভিত্তিক আলোচনা বাইরে জাতীয় কিংবা আর্ন্তজাতিক বিষয় নিয়ে কখনো আলোচনা করেন না, ডেঙ্গু তো পরের কথা।

এ ব্যাপারে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, শ্রেনী কক্ষ ছাড়াও পুরো ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা হয়েছে। তবে ডেঙ্গু সম্পর্কে শ্রেনী কক্ষে শিক্ষার্থীদের ধারনা দিতে শিক্ষকদের নির্দেশ দিবেন বলে তিনি উল্লেখ করেন।

খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের চিঠি পেয়েছি। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি বলে তিনি উল্লেখ করেন।

খেপুপাড়া সরকারী মংগলসুখ মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর হোসেন জানান, তার বিদ্যালয়ের মাঠে কিছুটা পানি জমে থাকে। সে গুলো অপসারনের ব্যবস্থা নিচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক শিক্ষা বিস্তার করবেন বলে উল্লেখ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.গোলাম মোস্তফা জানান, সকল শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দেয়া হয়েছে । আগামী ১৫ জুলাই উপজেলার সকল প্রধান শিক্ষক এবং অধ্যক্ষদের মিটিং ডাকা হয়েছে । সেখানেও এ বিষয় নিয়ে আলোচনা করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস জানান, স্কুলে স্কুলে আরো আগেই চিঠি দেয়া হয়েছে। মনিটনিং করার ব্যবস্থা নেবেন বলে তিনি উল্লেখ করেন।

এ দিকে,কলাপাড়া পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে তেমন কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। এখনো পৌরশহরের বিভিন্ন খোলা জায়গায় বাসা-বাড়ীর উঠোনে ডাবের খোসা, ভাংঙ্গা পাত্র পড়ে থাকতে দেখা গেছে। এতে বৃষ্টির স্বচ্ছ পানিও জমে আছে বলে এলাকাবাসীর কেউ কেউ অভিযোগ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার প্যানেল মেয়র মো.হুমায়ুন কবির জানান, ইতিমধ্যে মশা নিধনের ওষুধ এসে গেছে,দু’এক দিনের মধ্যে তা পৌর এলাকায় প্রয়োগ করা হবে। তবে বাসা –বাড়ী পরিচ্ছন্নতার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, পৌরসভার সকল কাউন্সিলরদের যার যার এলাকায় পরিচ্ছন্নতার বিষয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!