সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী | আপন নিউজ

রবিবার, ১০ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে?
সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া প্রেসক্লাবের সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক, প্রবীন সাংবাদিক, প্রয়াত জীবন কৃষ্ণ মন্ডল’র পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি।

শুক্রবার সকালে সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকা থেকে ছুটে এসে প্রয়াত সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল’র অ অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করতে স্ত্রী, কন্যার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী। এবং সর্বদা তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় তার সাথে ছিলেন কলাপাড়া ইউএনও মোঃ রবিউল ইসলাম, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্রতিমন্ত্রীর সহধর্মিনী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা সহ কলাপাড়ায় কর্মরত গনমাধ্যম কর্মীরা।

প্রসঙ্গত, সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল দৈনিক ভোরের ডাকের কলাপাড়া প্রতিনিধি ও বিআরডিবি’র সহ-সভাপতি ছিলেন। বার্ধক্য জনিত কারণে নানা জটিলতা সহ হৃদরোগে ভুগছিলেন তিনি। শুক্রবার (১৭ মে) সকাল ৭টায় পৌর শহরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর খবরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!