সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে চাঁদা না দিলে বিধরা নারীকে প্রাণ নাশের হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলীতে চাঁদা না দিলে বিধরা নারীকে প্রাণ নাশের হুমকি; সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলী প্রতিনিধিঃ বিশ হাজার টাকা চাঁদা না দিলে এক বিধবাকে জসিম কাজী প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ডালাচারা গ্রামের বিধবা লাইলি বেগম সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন।

লিখিত বক্তব্যে বিধবা লাইলি বেগম বলেন, আমার ছেলে বেল্লাল ভেকু মেশিন চালায়। ওই মেশিন চালিয়ে আমার সংসার পরিচালনা করতে হয়। এ ভেকু মেশিন চালাতে হলে স্থানীয় কাদের কাজীর ছেলে সন্ত্রাসী  জসিম কাজী আমার কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবী করে। আমি এ চাঁদা টাকা দিতে অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয় জসিম কাজী আমাকে ও আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তার ভয়ে আমি ঘর থেকে বের হতে পারছি না। তিনি আরো বলেন, জসিম কাজী এলাকায় চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাকে চাঁদা না দিলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে হয়রানী করে। সন্ত্রাসী জসিম কাজী হাত থেকে রক্ষায় তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন।

এ বিষয়ে জসিম কাজী বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তবে প্রাণ নাশের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!