মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
পায়রা বন্দর থেকে চুরি হওয় ড্রেজার মেশিন উদ্ধার হলো সাবেক ছাত্রলীগ নেতার বাড়ি থেকে

পায়রা বন্দর থেকে চুরি হওয় ড্রেজার মেশিন উদ্ধার হলো সাবেক ছাত্রলীগ নেতার বাড়ি থেকে

আমতলী ও তালতলী প্রতিনিধিঃ কলাপাড়া পায়রা বন্দর থেকে চুরি হওয়া ২২ লাখ টাকার ড্রেজার মেশিন উদ্ধার হলো বরগুনার তালতলীর সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হোসেনের বাড়ির পুকুর থেকে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন জড়িত বলে জানান পুলিশ।

বৃহস্পতিবার বিকালে উপজেলার তালুকদার পাড়া এলাকার ওই যুবলীগ নেতার বাড়ির পুকুর থেকে ড্রেজার মেশিনের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮ জনকে আসামী করে মামলা হয়েছে। মামলায় আসামী হলো, বড়বগী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি ও যুবলীগ পদ প্রত্যাশী তানভীর হোসেন জয়, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আরিফ ও কড়ইবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুলসহ ৮ জনের নাম মামলায় উল্লেখ করা হয়।

জানা গেছে, কলাপাড়ার পায়রা বন্দর থেকে গত ১০ জুলাই ২২ লাখ টাকা মূল্যের একটি ইয়া মোহাম্মাদ নামের ড্রেজার চুরি হয়। ঐ ড্রেজারের মালিক খান মো. রাশেদ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ১১ জুলাই কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গত বুধবার খোঁজ পাওয়া যায় তালতলী উপজেলার চড়পাড়া গাজির খেয়াঘাটের পূর্ব দিকে কিছু লোক ড্রেজারটি নিয়ে আসছে। কলাপাড়া থানার পুলিশ ড্রেজারের সন্ধান পেয়ে উদ্ধার করতে আসেন। তবে ড্রেজারটি টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে ও বিভিন্ন অংশ বিক্রী এবং পুকুর ও ডোবায় রাখা হয়েছে। এ ঘটনায় ১২ জুলাই কলাপাড়া থানায় মামলা হলে পুলিশ বাকি মালামাল উদ্ধারের জন্য বৃহস্পতিবার বিকালে যুবলীগ নেতা তানভীর হোসেন জয়ের বাড়ির পুকুর ও ডোবায় অভিযান চালিয়ে বড় একটি ইঞ্জিন ও যন্ত্রাংশ উদ্ধার করেন।

এবিষয়ে যুবলীগ নেতা তানভীর ও ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদ আরিফের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোন নম্বার বন্ধ পাওয়া যায়। তবে তাদের পরিবারের দাবী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তারা।

ইয়া মোহাম্মাদ নামের ড্রেজারের মালিক খান মো. রাশেদ বলেন, আমার ২২ লাখ টাকার চুরি হওয়া ড্রেজারের বিভিন্ন স্থান থেকে টুকরো টুকরো করে কেটে ফেলা অংশ উদ্ধার করা হয়েছে। এখনো দুইটি বড় ইঞ্জিন উদ্ধার হয়নি। তাছাড়া অনেক মালামাল উদ্ধার হয়নি। আমার জীবনের এই ছিলো সম্বল। সেটুকু আজ এই অবস্থা। এই বলতে বলতে কেঁদে দেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. হুমায়ন বলেন, মামলা হওয়ার পরে যুবলীগ নেতার বাড়ির পুকুর ও ডোবা থেকে ড্রেজারের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যুবলীগ নেতা তানভীর ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন এবং আরেক যুবলীগ নেতা নাজমুলের নামসহ ৮ জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।

এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেন, যেহেতু মালামাল আমার থানার ভেতরে উদ্ধার হয়েছে সেজন্য সকল সহযোগিতা করা হয়েছে কলাপাড়া পুলিশকে। মামলাটি তদন্ত করবেন কলাপাড়া থানা পুলিশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!