তালতলীতে মাদকসেবীর এক মাসের কারাদন্ড | আপন নিউজ

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গোল্ডেন ব্যাচ ২০০১, কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন কলাপাড়ায় ২৫ খাল লোনা পানিতে ভরেছে, স্লুইসগেট সংকটে কৃষকের দুর্ভোগ কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার
তালতলীতে মাদকসেবীর এক মাসের কারাদন্ড

তালতলীতে মাদকসেবীর এক মাসের কারাদন্ড

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলা ভ্রাম্যমান আদালত মাদকসেবী রেজাউল খলিফাকে এক মাসের কারাদন্ড ও পাঁচ’শ টাকা অর্থদন্ড করেছেন। শনিবার রাত ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা এ আদেশ দেন। বরিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

জানাগেছে, উপজেলার ছাতনপাড়া গ্রামের হানিফ খলিফার ছেলে রেজাউল খলিফা (২৪) মালিপাড়া সড়কে শনিবার রাতে গাঁজা সেবন করছিল। খবর পেয়ে তালতলী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশী করে ৩ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে পুলিশ তাকে তালতলী উপজেলা ভ্রাম্যামান আদালতে সোপর্দ করে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে রেজাউলকে এক মাসের কারাদন্ড ও নগদ ৫’শ টাকা অর্থদন্ড করেছেন। একই সময়ে জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়। রবিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে রেজাউলকে এক মাসের কারাদন্ড ও নগদ ৫’শ টাকা অর্থদন্ড করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!