মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে ফার্নিচারের মালামালসহ পায়রা নদীতে ট্রলার ডুবি

তালতলীতে ফার্নিচারের মালামালসহ পায়রা নদীতে ট্রলার ডুবি

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে ৯ লাখ টাকার ফার্নিচারের মালামালসহ পায়রা নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। কিছু মালামাল উদ্ধার হলেও জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব ফার্নিচারের মালিক আ.কাইউম।রবিবার গভীর রাতে উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের উত্তর দিকে পায়রা নদীতে এই দুর্ঘটনা ঘটে। ফার্নিচারের মালিক আ.কাইউম পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বাদশা মিয়ার ছেলে।

জানা গেছে, পিরোজপুরের নেছারাবাদ থেকে আ.কাইউম ট্রলার যোগে ফার্নিচার খাট, আলমারি,টেবিল,চেয়ারসহ বিভিন্ন মালামাল তৈরি করে বরগুনা জেলার তালতলীর ফকিরহাট এলাকায় যাচ্ছিলেন। এমন সময় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের কাছাকাছি পায়রা নদীতে গেলে ট্রলার তীব্র স্রোত ও ঢেউয়ের কারণে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি মালামালসহ ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা আনুমানিক ৯ লাখ টাকার মালামাল ভেসে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ট্রলারটিসহ কিছু মালামাল উদ্ধার করা হলেও ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। জীবনের শেষ সম্বলটুকু দিয়ে এই ফার্নিচারের ব্যবসায় নেমেছিলেন আ.কাইউম। সব হারিয়ে এখন নিঃস্ব তিনি।

ফার্নিচারের মালিক আ.কাইউম কান্নাজনিত কন্ঠে বলেন, আমি জীবনের শেষ সম্বলটুকু দিয়ে এই ব্যবসায় নেমেছি। দুর্ঘটনায় আমি পথে বসে গেছি। যে মালামাল উদ্ধার করা হয়েছে সেগুলো ঠিক করার মতো টাকা আমার কাছে নেই।

এবিষয়ে তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এস এম নুরুজ্জামান বলেন, ট্রলার ডুবির কোনো ঘটনার খবর আমাদেরকে দেয়নি। তবে শুনেছি স্থানীয়রা ট্রলারটি উদ্ধার করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!