আমতলীতে চোরাই জেনারেটরসহ দুই চোর গ্রেপ্তার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে চোরাই জেনারেটরসহ দুই চোর গ্রেপ্তার

আমতলীতে চোরাই জেনারেটরসহ দুই চোর গ্রেপ্তার

আমতলী প্রতিনিধিঃ ডেকারেশনের চোরাই মালসহ লিটন হাওলাদার (৩৫) ও রবিউল হাওলাদার (২২) নামের দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে আমতলী উপজেলার খলিয়ান বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানাগেছে, উপজেলার ঘোপখালী স্ট্যান্ডের ভাই ভাই মাইক সার্ভিস ও ডেকারেশনে গত ১৫ জুলাই রাতে চুরি সংগঠিত হয়। চোরচক্র ওই দোকানের দুই বক্স তাঁর, জেনারেটর, ব্যাটারী ও মেশিনসহ অন্তত ৯ লক্ষ টাকার মালামাল চুরি করে। এ ঘটনায় দোকান মালিক ছালাম গাজী অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে খলিয়ান বাসস্ট্যান্ড থেকে জেনারেটর, তাঁরের বক্সসহ লিটন হাওলাদারকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্য মতে ওই দিন রাতেই হুলাটানা গ্রাম থেকে রবিউল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

ভাই ভাই মাইক সার্ভিস ও ডেকারেশনেরে মালিক ছালাম মিয়া বলেন, আমার দোকানের অন্তত ৯ লক্ষ টাকার মালামাল চোর চক্র নিয়ে গেছে। ওই চোরাই মালসহ পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, চোরাই জেনারেটর ও ডেকারেশনের কিছু মালসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত তাদেরকে দ্রæত গ্রেপ্তার করতে সক্ষম হবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!