মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে বীমা কোম্পানীর হিসাব ইন চার্জ সড়ক দুর্ঘটনায় নি*হত

আমতলীতে বীমা কোম্পানীর হিসাব ইন চার্জ সড়ক দুর্ঘটনায় নি*হত

আমতলী প্রতিনিধিঃ পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর আল আমিন বীমা প্রকল্পের হিসাব ইন চার্জ নুরুজ্জামান (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত এবং পাঁচ জন আহত হয়েছে। ঘটনা ঘটেছে পটুয়াখালী-আমতলী মহাসড়কের উৎসিতলা নামক স্থানে সোমবার সকালে।

জানাগেছে, উপজেলার চুনাখালী গ্রামের জয়নাল আলীর ছেলে নুরুজ্জামান পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর আল আমিন বীমা প্রকল্পে হিসাব ইন চার্জ হিসেবে আমতলী সার্ভিস সেলে কর্মরত ছিল। সোমবার সকালে বাড়ী থেকে মাহেন্দ্র গাড়ীতে অফিসে যাচ্ছিল। পটুয়াখালী-আমতলী মহাসড়কের উৎসিতলা নামক স্থানে ওই মাহেন্দ্র গাড়ী যাত্রী নামাচ্ছিল। এমন মুহুর্তে পিছন দিক থেকে একটি পিকআপ এসে মাহেন্দ্র গাড়ীকে ধাক্কা দেয়। পিকআপের ধাক্কায় মাহেন্দ্র গাড়ীটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ওই গাড়ীতে থাকা যাত্রী নুরুজ্জামান, হাবিবুর, লিটন, মোতালেব মৃধা, সাইফুল ইসলাম ও ইসহাক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানভীর শাহারিয়ার বীমা কোম্পানীর হিসাব ইন চার্জ নুরুজ্জামানকে মৃত্যু ঘোষনা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ পিকআপ ও মাহেন্দ্র গাড়ী জব্দ করেছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সড়ক দুর্ঘটনায় এক বীমা কোম্পানীর হিসাব ইন চার্জ নিহত হয়েছে। পিকআপ ও মাহেন্দ্র গাড়ী থানায় জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত মতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!