বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আমতলীর ছয় নারী পেল সেলাই মেশিন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন
বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আমতলীর ছয় নারী পেল সেলাই মেশিন

বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আমতলীর ছয় নারী পেল সেলাই মেশিন

আমতলী প্রতিনিধিঃ “সংগ্রাম-স্বাধীনতা, প্রেরনায় বঙ্গমাতা” এ প্রতিপাদ্য নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী মঙ্গলবার উদযাপন করা হয়েছে। আমতলী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ছয় নারীর মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, ডাঃ জায়েদ আলম ইরাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি, সাংবাদিক রেজাউল করিম বাদল ও হোসাইন আলী কাজী প্রমুখ।

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম শিক্ষার্থীদের সাথে শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্বাধীনতার ভুমিকার উপরে আলোকপাত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!