স্বপ্নের ঠিকানায় আমতলীর ৭৫ পরিবার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
স্বপ্নের ঠিকানায় আমতলীর ৭৫ পরিবার

স্বপ্নের ঠিকানায় আমতলীর ৭৫ পরিবার

আমতলী প্রতিনিধিঃ স্বপ্নের ঠিকানা পেল আমতলী উপজেলার ৭৫ হতদরিদ্র, প্রতিবন্ধী ও অস্বচ্ছল পরিবার। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ কাদের মিয়া ও ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম তাদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্বপ্নের ঠিকানা পেয়ে তারা বেজায় খুশি।

জানাগেছে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২৭ অক্টোবর তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় “প্রত্যেকের জন্য বাড়ী, গ্রাম হবে শহর” এমন ঘোষনা দেন। এরপর থেকে আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র, অস্বচ্ছয় ও প্রতিবন্ধিদের মাঝে জমি ও ঘর করে দেয়ার প্রকল্প হাতে নেন। প্রকল্পের চার ধাপে আমতলী উপজেলার ৬৬৭ পরিবার পাকা ঘর পেয়েছে। এর মধ্যে বুধবার ৭৫ পরিবারের মাঝে পাকা ঘর ও জমির দলিল হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমতলী উপজেলার ৭৫ পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এম এ কাদের মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ওই পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, ডাঃ জায়েদ আলম ইরাম, কৃষিবীদ রাসেল, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, রফিকুল ইসলাম রিপন, সোহেলী পারভীন মালা ও অ্যাড, এইচ এম মনিরুল ইসলাম মনি প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!