কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে চাচীকে পিটিয়ে জ*খম | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা
কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে চাচীকে পিটিয়ে জ*খম

কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে চাচীকে পিটিয়ে জ*খম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে আপন চাচী মোসাঃ ঝর্না বেগমকে পিটিয়ে জখম করেছে ভাতিজারা।

বুধবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বেতমোড় গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তার স্বামী মোঃ আলমগীর তালুকদার বাদী হয়ে ভাতিজা মোঃ কালাম শিকদার (২৮) ও মোঃ লিটু শিকদার (৩২) আসামি করে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে মোঃ আলমগীর তালুকদার বলেন, আমি একজন ব্যবসায়ী। চাকামইয়া ব্রীজের গোড়ায় আমার খাবারা হোটেল আছে। আমি দোকানে আসলে আমার বাড়িতে স্ত্রী একা থাকে। ভাতিজা মোঃ কালাম শিকদার ও মোঃ লিটু শিকদারের সাথে ইতিপূর্বে পরিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে বিরোধ হয়। ইতিপূর্বে বিবাদীরা আমার স্ত্রীকে মারধর করে। উক্ত বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার জন্য একাধিক বার চেষ্টা করি, কিন্তু তারা স্থানীয় সালিশ ব্যবস্থার তোয়াক্কা না করে গায়ের জেরে যা খুশি তা করে বেড়ায়।

তিনি আরো বলেন, ঘটনার দিন বুধবার আমি দোকানে আসলে তারা পূর্ব শত্রুতার জের ধরে আমার বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমার স্ত্রী নিষেধ করলে তাকে সকল মোঃ কালাম শিকদার ও মোঃ লিটু শিকদার মারধর করে, একপর্যায় তারা আমার বসত ঘরের বেড়া কুপিয়ে অনুমান ২০,০০০/- টাকার ক্ষতি সাধণ করে। আমার বসত ঘরের মধ্যে থাকা ৮০,০০০/- টাকা ও ২ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে যায়। যার মূল্য ১,৯০,০০০/- টাকা। আমার স্ত্রীর ডাক চিৎকারে আশ পাশ লোকজন আসলে আমার স্ত্রীকে খুন জখমের হুমকী দামকী প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!