আমতলীতে ১৫ আগষ্টের প্রস্তুতি সভা; ব্যতিক্রমী কুইজ প্রতিযোগীতার উদ্যোগ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
আমতলীতে ১৫ আগষ্টের প্রস্তুতি সভা; ব্যতিক্রমী কুইজ প্রতিযোগীতার উদ্যোগ

আমতলীতে ১৫ আগষ্টের প্রস্তুতি সভা; ব্যতিক্রমী কুইজ প্রতিযোগীতার উদ্যোগ

আমতলী প্রতিনিধিঃ ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এ দিবস উদযাপন উপলক্ষে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার ও মুক্তিযুদ্ধের উপরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ব্যতিক্রমী কুইজ প্রতিযোগীতার উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, বীর মুক্তিযোদ্ধা এসএম শাহজাহান কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন ও কৃষিবীদ রাসেল।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন, ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল আলম, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, সাংবাদিক জাকির হোসেন, রেজাউল করিম বাদল ও হোসাইন আলী কাজী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!