আসাদ নুরের শাস্তির দাবীতে আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
আসাদ নুরের শাস্তির দাবীতে আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আসাদ নুরের শাস্তির দাবীতে আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আমতলী প্রতিনিধিঃ হযরত মুহাম্মদ (সঃ) ও পবিত্র কোরআন নিয়ে কটুক্তিকারী ব্লগার আসাদুজ্জামান আসাদ নুর ও মাসুদের শাস্তির দাবীতে আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার জুমার নামাজবাদ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

জানাগেছে, আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের তোফাজ্জেল হোসেন মাতুব্বরের ছেলে আসাদুজ্জামান আসাদ নুর ২০১৭ সালে বাড়ী ত্যাগ করে। এরপর থেকে পরিবারের সাথে তার যোগযোগ নেই বলে দাবী করেন তার পরিবার। কিন্তু তিনি দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে “আসাদ নুর বøগ” থেকে কোরআন শরীফ, হয়রত মুহাম্মদ (সঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে সামাজিক যোগযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০২০ ও ২০২১ সালে সাইবার ট্রাইবুনালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় এবং ঢাকায় মামলা হয়। ওই মামলা দুটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে। কিন্তু গত তিন বছরেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। গত ৪ আগষ্ট তার “আসাদ নুর বøগ” থেকে হযরত মুহাম্মদ (সঃ) কে মরুভুমির ডাকাত আখ্যায়িত এবং কোরআন শরীফ নিয়ে কটুক্তি করে আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে দেয়। নাস্তিক আসাদ নুরের এমন কর্মকান্ডে সামাজিক মাধ্যমে তীব্র নিন্দার ঝড় উঠে। শুক্রবার জুমার নামাজবাদ আসাদ নুর ও মাসুদের ফাঁসির দাবীতে আমতলীতে কয়েকশত মুসুল্লী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর মেনহাজ উদ্দিন, শিক্ষক শাহ আলম সিকদার, ইমাম আনিসুর রহমান ও মোহাম্মদ নুর প্রমুখ। এদিকে গত সোমবার আসাদ নুরকে গ্রেপ্তার করতে তার গ্রামের বাড়ীতে পুলিশ অভিযান চালায়। কিন্তু তাকে বাড়ীতে পায়নি। আসাদের পরিবারের দাবী ২০১৭ সালে আসাদ বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার সাথে পরিবারের কোন যোগযোগ নেই কিন্তু স্থানীয়রা দাবী করছেন আসাদের সাথে তার পরিবারের যোগাযোগ রয়েছে। আসাদের দেয়া অর্থ দিয়েই তারা জীবন যাপন করছেন। আসাদের অবস্থান তারাই জানেন। কিন্তু পুলিশি হয়রানীর ভয়ে তারা সব লুকিয়ে যাচ্ছেন।

তারা আরো বলেন, ২০২১ সালে আসাদ এলাকায় ফিরে এসে নিজেকে সুধরে নিয়েছেন বলে দাবী করে বাড়ীতে অবস্থান নেন। কিছু দিন পরে তিনি আবার বাড়ী থেকে চলে যান। পারিবারের সহযোগীতায় আসাদ দেশের বাহিরে চলে গেছে। হযরত মুহাম্মদ (সঃ) ও কোরআন নিয়ে কটুক্তি করায় তার স্বজনরা আসাদের ফাঁসি দাবী করেছেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসাদুজ্জামান আসাদ নুরকে গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে, কিন্তু নুর দেশে নেই। তিনি আরো বলেন, পুলিশ ইতিমধ্যে তার গ্রামের বাড়ীতে অভিযান চালিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!