আমতলীতে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

আমতলীতে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

আমতলী প্রতিনিধিঃ বরগুনা-১ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য খলিলুর রহমান আমতলী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার দুপুরে সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।

আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী খলিলুর রহমান বলেন, ছাত্র জীবন থেকে আওয়ামীলীগ রাজনীতির সঙ্গে যুক্ত। জীবন বাজী রেখে জামায়াত-বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। ২১ আগষ্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে গ্রেনেড হামলার শিকার হয়েছি। ওই গ্রেনেডের স্পিøন্টার শরীরে বহন করে এখনো বেঁছে আছি। কিন্তু দলীয় কোন পদ পদবী চাইনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন (আমতলী-তালতলী-বরগুনা সদর) থেকে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশায় কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে এমপি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেব।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গ্রামীণ ব্যাংকের সাবেক জিএম বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস, জাতীয় শ্রমিকলীগ বরগুনা জেলা সভাপতি হালিম মোল্লা, বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি তৌহিদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান রকিব, জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিব রেজা, যুবলীগ নেতা আল আমিন, আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খাঁন, সাংবাদিক পরিতোষ কর্মকার, জয়নুল আবেদীন, আরিফ হোসেন ফসল ও হোসাইন আলী কাজী প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!