আমতলীতে দুর্বৃত্ত্বদের দেয়া আগুনে পুড়ে গেছে সাইদুলের স্বপ্ন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
আমতলীতে দুর্বৃত্ত্বদের দেয়া আগুনে পুড়ে গেছে সাইদুলের স্বপ্ন

আমতলীতে দুর্বৃত্ত্বদের দেয়া আগুনে পুড়ে গেছে সাইদুলের স্বপ্ন

আমতলী প্রতিনিধিঃ দুর্বৃত্ত্বদের দেয়া আগুনে ব্যবসায়ী সাইদুল চৌকিদারের স্বপ্ন পুড়ে গেছে। সাইদুলের অভিযোগ পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্টানে আগুন নিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তার ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সাইদুল। এ ঘটনার সাথে জড়িতের শাস্তি দাবী করছেন তিনি। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার বাজারখালী স্লুইজগেট এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে।

জানাগেছে, ২০১৩ সালে সাইদুল চৌকিদার উপজেলার বাজারখালী স্লুইজগেট এলাকায় মুদি-মনোহরদি ব্যবসা শুরু করে। এ দীর্ঘ সমেয় তিনি ব্যবসা প্রতিষ্ঠান বেশ জমিয়েছেন। এতে ঈর্ষান্বিত হয় স্থানীয় কিছু দুস্কৃতিকারী এমন অভিযোগ সাইদুলের। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীতে চলে যায়। ওই সুযোগে ওই দিন গভীর রাতে দুর্বৃত্ত¡রা দোকানের আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে তার দোকানের সমুদয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা বলেন, আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর লোকজন ও স্থানীয়রা মিলে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্তনে আনা হয়। কিন্তু ততক্ষনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

দোকান মালিক সাইদুল চৌকিদার বলেন, ১০ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা আমার সব অর্জণ দুর্বৃত্ত¡দের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমি পথে বসে গেছি। আমার আর কিছুই রইল না। এ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্ত্বদের আইনের আওতায় এসে শাস্তি দাবী করছি।

আমতলী দমকল বাহিনীর ষ্টেশন লিডার গোলাম মোস্তাফা বলেন, দোকানে আগুনের সুত্রপাত নির্নয় করা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সুত্রপাত উদঘাটন করা হবে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!