তালতলীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত-৮ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত-৮

তালতলীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত-৮

আমতলী প্রতিনিধিঃ জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার দক্ষিণ হারিপাড়া গ্রামে শনিবার দুপুরে।

জানাগেছে, উপজেলার হারিপাড়া গ্রামের নজরুল পাহলান ও স্বপন পাহলানের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধীয় জমির শালিস বৈঠক শনিবার দুপুরে হওয়ার কথা ছিল। কিন্তু শালিস বৈঠক শুরুর আগেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের আটজন আহত হয়। আহত নজরুল পাহলান,সাদ্দাম পাহলান, ইব্রাহিম পাহলান, সোহেল পাহলান, খবির আকন, স্বপন পাহলান ও মিলন পাহলানকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসে। আমতলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জায়েদ আলম ইরাম গুরুতর আহত নজরুল ও সাদ্দামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন।

আহত নজরুল বলেন, স্বপন পাহলান, মিলন পাহলান আমার জমি জোড়পুর্বক ভোগদখল করছে। ওই জমি নিয়ে শাসিল বৈঠক হওয়ার কথা ছিল। শালিস বৈঠকে যাওয়ার পথে স্বপন পাহলান, মিলন পাহলান ও মোস্তফাসহ ৮-১০ জনে আমাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।
স্বপন পাহলান বলেন, নজরুল পাহলান ও সাদ্দাম পাহলান সহ ৫-৬ জনে আমাকেসহ মিলনকে কুপিয়ে জখম করেছে। আমরা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম বলেন, গুরুতর আহত নজরুল ও সাদ্দামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

তালতলী থানার ওসি শহীদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!