সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে ২৭ কেজি মাংসে ১৩ কেজি চর্বি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

তালতলীতে ২৭ কেজি মাংসে ১৩ কেজি চর্বি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে ২৭ কেজি মাংসে ১৩ কেজি চর্বি দেওয়ার অপরাধে জালাল কসাই (৫২) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে তালতলী সদরে মাংসের বাজারে অভিযান চালিয়ে এ অর্থদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে , উপজেলার নিদ্রা এলাকার মো. রবিউল সোমবার সন্ধায় তালতলী মাংসের বাজারে মাংস ক্রয় করতে আসেন। এ সময় জালাল কসাইয়ের মাংসের দোকান থেকে ৭৫০ টাকা কেজি দরে ২৭ কেজি মাংস ক্রয় করেন। এই ২৭ কেজি মাংসের ভেতরে ১৩ কেজি ১৫০ গ্রাম চর্বি দেওয়া হয়। বাড়িতে গিয়ে মাংসের ভেতরে এমন চর্বি দেখে ফের জালাল কসাইয়ের দোকানে আসলে চর্বি পরিবর্তন করে মাংস দেওয়ার দাবি জানান রবিউল।

এসময় জালাল কসাই খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেয় তাকে। পরে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপার কাছে গেলে ভোক্তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে জালাল কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী এই অর্থদন্প্রড প্রদান করা হয়েছে। জালাল কসাইয়ের বিরুদ্ধে এর আগে পঁচা ও বাসি মাংস বিক্রির অভিযোগে একাধিকবার জেল জরিমান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী এক কেজিতে ২০০ গ্রাম হাড্ডি ও চর্বি দিতে পারবে। কিন্তু তিনি তা করেনি এজন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সর্তক করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!