সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে ২ লাখ ১০ হাজার পিস গলদা রেণু জব্দ

তালতলীতে ২ লাখ ১০ হাজার পিস গলদা রেণু জব্দ

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে ২ লাখ ১০ হাজার পিস গলদা রেণু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় কাউকে আটক করা যায়নি।সোমবার রাত ১০ টার দিকে উপজেলার ফকিরহাট বাজার থেকে এ গলদা রেণু পোনা জব্দ করা হয়।

জানা গেছে, উপজেলার ফকিরহাট বাজারে ৪ টি দোকানে গলদা রেণু পোনা সংগ্রহ করে তা দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় পাচারকারীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে সকিনা স্টেশনের কোস্টগার্ড অভিযান চালায় ওই দোকান গুলোতে। এসময় দোকানগুলো তল্লাশি করে ৩০০ টি মাটির পাতিল ভর্তি ২ লাখ ১০ হাজার গলদা রেণু পোনা জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা। পরে জব্দকৃত রেণু পোনা উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় রেণু ব্যবসায়ীরা।

কোস্টগার্ড নিদ্রাসকিনা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম কাওছার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট বাজারের ৪টি দোকান থেকে পাতিল ও ড্রাম ভর্তি ২ লাখ ১০ হাজার রেনু পোনা জব্দ করা হয়েছে। পরে মৎস্য অফিসের লোকজনের মাধ্যমে পায়রা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ অভিযানে কাউকে আটক করা যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!