তালতলীতে ইয়াবাসহ মাদক কারবারী আটক | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে ইয়াবাসহ মাদক কারবারী আটক

তালতলীতে ইয়াবাসহ মাদক কারবারী আটক

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে ২’শ ২৫ পিস ইয়াবাসহ রাকিবুল জোমাদ্দার (৩০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে ডিবি পুলিশ। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ আসামী রাকিবুলকে শুক্রবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরন করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম ঝাড়াখালী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত রাকিবুল পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকার মৃত আজিজ জোমাদ্দারের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে , উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের পশ্চিম ঝাড়াখালি এলাকায় মাদক ক্রয়-বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় মাদক কারবারী রাকিবুলকে আটক করা হয় ও তার শরীর তল্লাসী করে ২’শ ২৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তালতলী থানায় ডিবি পুলিশ বাদি হয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীকে হস্তান্তর করেন।

পুলিশ পরিদর্শক( ডিবি) বরগুনা মোঃ বশির আলম বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২’শ২৫ পিস ইয়াবা সহ রাকিবুল নামের এক মাদক কারবারিকে আটক করে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খান বলেন, ডিবি পুলিশ একজন মাদক-কারবারীকে ইয়াবাসহ আটক করে থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!