তালতলীতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

তালতলীতে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

আমতলী প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনার তালতলীতে আলোচনা সভা,দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। শনিবার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসুচি অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। বিশিষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধরন সম্পাদক বরগুনা পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র রইসুল আলম রিপন। তালতলী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছোটবগী ইউপি চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হোসাইন মুরাদ,সাধারণ সম্পাদক এ্যাডঃ সাইমুন রাব্বি,ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর মুন্সী, আব্দুর রাজ্জাক হাওলাদার,পনু সিকদার, আ’ লীগ নেতা মোঃ কবির হোসেন তালুকদার, কামরুল ইসলাম প্রমুখ।

সভায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। সভা শেষে গণভোজের আয়োজন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!