তালতলীতে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
তালতলীতে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ

তালতলীতে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে নিবন্ধনবিহীন বা নিবন্ধন নবায়ন না থাকা ও আনুষঙ্গিক সুবিধা না থাকাসহ বিধি বহির্ভুতভাবে কার্যক্রম চালানোর দায়ে ৪টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বা রোগনির্ণয় কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার রাতে বরগুনা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফজলুর হকের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তারসহ স্বাস্থ্য বিভাগের একটি টিম সরেজমিনে পরিদর্শন করে এ ব্যবস্থা নিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফজলুল হক এর নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টিম উপজেলার বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে নিবন্ধন নেই, চিকিৎসক নেই, প্রয়োজনীয় জনবল নেই ও বিধি বহির্ভুতভাবে পরিচালনার জন্য ৪ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অবৈধ হিসেবে শনাক্ত করেন। ওই প্রতিষ্ঠান গুলোর কার্যক্রম বন্ধ করা হয়েছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, দোয়েল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক এবং ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।

সুত্র জানায়, এ উপজেলায় ৫টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে এগুলোর একটিরও নিবন্ধন নেই, নেই চিকিৎসকও। এই অবস্থায় এই ৪টি প্রতিষ্ঠানকেই বন্ধ করে দেওয়া হয়েছে। নিবন্ধনের জন্য আবেদন করা নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের পরিবেশ ভালো থাকায় জরুরী প্যাথলোজি বা রোগনির্ণয়ের জন্য খোলা রাখা হয়েছে।

বরগুনা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফজলুল হক বলেন,মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ থেকে পরিদর্শন শেষে অবৈধভাবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য ৪টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের যে সকল শর্ত দেওয়া হয়েছে সেগুলো দিলে নিবন্ধনের জন্য মন্ত্রনালয়ে পাঠানো হবে। নিবন্ধন পেলে এসব প্রতিষ্ঠান চালুর অনুমতি দেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!