আমতলীতে জমির দলিল না দেয়ায় শ্বশুরকে কুপিয়ে জখম | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
আমতলীতে জমির দলিল না দেয়ায় শ্বশুরকে কুপিয়ে জখম

আমতলীতে জমির দলিল না দেয়ায় শ্বশুরকে কুপিয়ে জখম

আমতলী প্রতিনিধিঃ জমির দলিল না দেয়ায় জামাতা মনির হাওলাদার শ্বশুর আয়জদ্দিন হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আহত শ্বশুরকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে দক্ষিণ গাজীপুর গ্রামে শুক্রবার দুপুরে।

জানাগেছে, উপজেলার কুকুয়া গ্রামের জামাতা মনির হাওলাদারকে শ্বশুর আয়জদ্দিন হাওলাদার দক্ষিণ গাজীপুর গ্রামে বসবাস করতে ১৫ শতাংশ জমি দেয়। গত এক বছর ধরে ওই জমিতে জামাতা ঘর তুলে বসবাস করে। গত সোমবার ওই জমির দলিল চায় জামাতা মনির। কিন্তু শ্বশুর আয়জদ্দিন হাওলাদার নেশাগ্রস্থ জামাতাকে জমি দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয় জামাতা মনির হাওলাদার। শুক্রবার দুপুরে এ নিয়ে শ্বশুরের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায় শ্বশুর আয়জদ্দিনকে জামাতা মনির কুপিয়ে গুরুতর জখম করে। আহত শ্বশুরকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত শ্বশুর আয়জদ্দিন হাওলাদার বলেন, জামাতা মনিরকে বসবাস করতে ১৫ শতাংশ জমি দিয়েছি। ওই জমির দলিল চায় নেশাগ্রস্থ জামাতা। এতে রাজি না হওয়ায় আমাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

জামাতা মনির শ্বশুরকে মারধরের কথা স্বীকার করে বলেন, আমি অসুস্থ্য। আমাকে আমার শ্বশুরের লোকজন মারধর করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, আহত আয়জদ্দিনকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতে ধারালো অন্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

আমতলী থানার ওসি কাজ সাখাওয়াক হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!