তালতলীতে চলন্ত গাড়ি ভাঙচুর করে ছিনতাই, আহত-২ | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
তালতলীতে চলন্ত গাড়ি ভাঙচুর করে ছিনতাই, আহত-২

তালতলীতে চলন্ত গাড়ি ভাঙচুর করে ছিনতাই, আহত-২

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে আঞ্চলিক সড়কে ঢাকাগামী মামুন পরিবহনের চলন্ত গাড়ি থামিয়ে ভাঙচুর ও ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এসময় গাড়ির ড্রাইভার পনু মিয়া ও সুপারভাইজার খাইরুল ইসলামকে পিটিয়ে আহত করা হয়েছে।বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের উপজেলার নলবুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের এৱকাবাসী উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন।

জানা গেছে, তালতলী থেকে ঢাকার উদ্দেশ্য মামুন পরিবহন ছেড়ে যায় দুপুর দেড়টার দিকে। আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের নলবুনিয়া নামক স্থানে গেলে ১০/১২ জন দুর্বৃত্তরা চলন্ত গাড়িটির গতিরোধ করেন। পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে গাড়ী ভাঙচুর চালায়। এসময় ড্রাইভারের কাছে থাকা ১৫ হাজার ও সুপারভাইজারের নিকট থেকে দুই হাজার ৮’শ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। যাত্রীদের কিছু না বললেও ড্রাইভার পনু ও সুপার ভাইজার খাইরুল ইসলামকে বেধরক মারধর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আমতলী হাসপাতালে পাঠান। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। তবে দুর্বৃত্তদের কেউ চিনতে না পারলেও তাদের নিজেদের মধ্যে কথা বলার সময় একজনকে সুমন বলে ডাকতে শোনা যায় বলে গাড়ীর যাত্রীরা জানান।
ড্রাইভার পনু মিয়া বলেন, তালতলী থেকে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেরে নলবুনিয়া নামক স্হানে এলে ১০/১২ জন লোক গাড়ীর গতিরোধ করে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করলে তারা গাড়ী ভাংচুর শুরু করে এবং আমাকে ও সুপারভাইজারকে বেদম মারধর করেছে।

মামুন পরিবহনের তালতলীর কাউন্টার ইনচার্জ বাদল বলেন, প্রায়ই গাড়ি থামিয়ে ড্রাইভারের কাছে চাদা টাকা দাবি করতেন । তবে তাদের আমরা চিনি না। প্রতিদিন বলতেন টাকা না দিলে গাড়ি চালাতে পারবে না। এই সড়কের চলাচলকারী সকল গাড়িতেই টাকা দাবি করেন তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম বলেন, রোগীদের অবস্হা আশংকাজনক হওয়ায় তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম খান বলেন,খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!