আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস মেলা | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস মেলা

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস মেলা

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। রবিবার এ মেলার উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মেলা উপলক্ষে র‌্যালী শুরু হয়। উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়া উদ্দিন মিলনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম সামসুদ্দিন শানু, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আক্তার, আমতলী বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস আলী, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খাঁন, রফিকুল ইসলাম রিপন হাওলাদার, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক হোসাইন আলী কাজী,প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, নারী ইউপি সদস্য মুকুল বেগম ও তামান্না আখতার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!