আমতলীতে ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেপ্তার; ৭ দিনের রিমান্ড আবেদন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
আমতলীতে ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেপ্তার; ৭ দিনের রিমান্ড আবেদন

আমতলীতে ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেপ্তার; ৭ দিনের রিমান্ড আবেদন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার চাওড়া বাঁশতলা এলাকার ইউসুফ জামানের বাড়ীতে ডাকাতির ঘটনায় শহিদ ফকির নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে বৈঠাকাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেলে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদনসহ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান রিমান্ডের শুনানী না করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, উপজেলার চাওড়া বাঁশতলা এলাকার ইউসুফ জামানের বাড়ীতে গত বরিবার গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত সাবল দিয়ে পাকা ভবনের খেচিগেটের তালা ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতদল গৃহকর্তা ইউসুফ জামান ও তার স্ত্রী ফিরোজা বেগমকে ওড়না দিয়ে বেঁধে পরিবারের সাত সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা নগদ ৬৬ হাজার টাকা ও তিন ভরি স্বর্নালংকার ও আটটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় সোমবার রাতে ইউসুফ জামান বাদী হয়ে অজ্ঞাত চারজনের নামে থানায় ডাকাতি মামলা করেন। মঙ্গলবার সকালে পুলিশ ডাকাতির ঘটনার সাথে জড়িত শহীদ ফকিরকে গ্রেপ্তার করে। ওইদিন বিকেলে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদনসহ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান রিমান্ডের শুনানী না করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনার সাথে জড়িত শহীদ ফকির নামের একজনকে গ্রেপ্তার করেছি। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!