সংবাদের পর বিদেশে থাকা সেই শিক্ষকের ইস্তফা | আপন নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
সংবাদের পর বিদেশে থাকা সেই শিক্ষকের ইস্তফা

সংবাদের পর বিদেশে থাকা সেই শিক্ষকের ইস্তফা

সঞ্জিব দাস, গলাচিপাঃ ৩০ দিন ছুটি নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৭৯ পূর্ব লামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শারমিন আক্তার লিজা। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তিনি। বুধবার গলাচিপা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মীর রেজাউল ইসলাম জানান, তার ইস্তফা পত্রটি আমাদের হাতে এসেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, লিজা ২০২২ সালের ১১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অসুস্থতা দেখিয়ে স্কুল থেকে ছুটি নেন। ছুটি নিয়ে তিনি চলে যান যুক্তরাজ্যে। এরপর থেকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আর কোনো যোগাযোগ করেন নাই।
এ নিয়ে ১০ সেপ্টেম্বর এক মাসের ছুটি নিয়ে এক বছর ধরে বিদেশে শিক্ষক’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় প্রশাসনসহ তার নজরে আসে। এরপর প্রশাসন ব্যবস্থা নেয়ার আগেই যুক্তরাজ্যে থেকে চাকরির ইস্তফা দেন তিনি। এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হেলেনা বেগম জানান, সংবাদের পরে বিষয়টি সবার নজরে আসে। স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়ার আগেই তিনি তার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

এক মাসের ছুটি নিয়ে এক বছর ধরে বিদেশে শিক্ষিকএক মাসের ছুটি নিয়ে এক বছর ধরে বিদেশে শিক্ষিক। তিনি জানান, লিজা বোনের মাধ্যমে ইস্তফা পত্রটি তিনি স্কুলে পাঠিয়ে দিয়েছেন। আমি পত্রটি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমানের মাধ্যমে শিক্ষা অফিসে পাঠিয়ে দিয়েছি।

গলাচিপা উপজেলা শিক্ষা অফিসার মো. মীর রেজাউল ইসলাম জানান, ইস্তফা পত্রটি পেয়েছি। এখন জেলা শিক্ষা অফিসে পাঠিয়ে দেবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!