আমতলীতে মাদক বিরোধী বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে মাদক বিরোধী বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

আমতলীতে মাদক বিরোধী বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

আমতলী প্রতিনিধিঃ “মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়” এ প্রতিপাদ্য নিয়ে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নে মাদক বিরোধী বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী দেলোয়ার হোসেনের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।

এ টুর্নামেন্টে ইউনিয়নের ১৬ টি দল অংশ নেয়।
শনিবার বিকেলে কুকুয়া শহীদ সোহরাওয়াদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্ব কুকুয়া টাইগার্স ও আমড়াগাছিয়া একাদ্বশ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি মোঃ আমান উল্লাহ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ উপজেলা কল্যাণ সমিতির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আল মাহমুদ দিদার হোসেন, রুপালী ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষক কামাল হোসেন ও যুবলীগ নেতা সোহেল রানা প্রমুখ। সহ¯্রাধীক ফুটবল প্রেমী এ খেলা উপভোগ করেছেন।

প্রধান অতিথি ঢাকাস্থ আমতলী উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি মোঃ আমান উল্লাহ ফিরোজ বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে। তাই খেলাধুলার মাধ্যমে সবাই মিলে যুব সমাজকে রক্ষায় এগিয়ে আসার আহবান জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!