সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
বাড়ী ফেরা হলো না আমতলীর ইউপি সদস্যের বজ্রপাতে মৃত্যু

বাড়ী ফেরা হলো না আমতলীর ইউপি সদস্যের বজ্রপাতে মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ শ্রমিকদের খাবার দিয়ে বাড়ী ফেরা হলো না চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাসের। পথিমধ্যে বজ্রপাতে শরীর জ্বলসে তার মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে আমতলী উপজেলার ঘটখালী গ্রামে।

জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাস (৬৫) রবিবার সকালে মাঠে শ্রমিকদের খাবার দিয়ে বাড়ী ফিরছিল। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছের তলায় আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত তাকে আঘাত হানে। এতে শরীর জ্বলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শ্রমিক ও স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা তাকে মৃত্যু ঘোষনা করেন।

স্বজন মনির বিশ্বাস বলেন, সাবেক ইউপি সদস্য মোস্তফা বিশ্বাস রবিবার সকালে মাঠে শ্রমিকদের খাবার দিয়ে বাড়ী ফিরছিল। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে তিনি একটি গাছের তলায় আশ্রয় নেয়। ওই সময় বজ্রপাতে শরীর জ্বলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!