পানিতে ডুবে শিশুর মৃত্যু; হাসপাতালে আনতে গিয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-২ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
পানিতে ডুবে শিশুর মৃত্যু; হাসপাতালে আনতে গিয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-২

পানিতে ডুবে শিশুর মৃত্যু; হাসপাতালে আনতে গিয়ে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-২

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলার জয়ালভাঙ্গা গ্রামের আমিনুল ইসলামের এক বছরের শিশু পুত্র শাহজালাল পুকুরে ডুবে মারা গেছে। এ শিশুকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় তাকে বহনকারী মোটর সাইকেল ও বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হায়দার বিন রশিদ (৪৫) ও বেল্লাল (৪০) নামের দুই ব্যাক্তি আহত হয়েছে। গুরুতর আহত দুই ব্যাক্তিকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে।

জানাগেছে, উপজেলার জলায়ভাঙ্গা গ্রামের আমিনুল ইসলামের শিশুপুত্র শাহজালাল পরিবারের সকলের অজান্তে বাড়ীর পাশের পুুকুরে পড়ে যায়। তাকে না মেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। দুই ঘন্টা পরে স্বজনরা পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে ওই শিশুটিকে মোটর সাইকেলে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় আমতলী-কুয়াকাটা সড়কের ছুরিকাটা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হায়দার বিন রশিদ ও বেল্লাল হোসেন নামের দুই ব্যাক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন এবং আহত দুজনকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।

আহত বেল্লাল বলেন, শিশু শাহজালাল আমার নাতি হয়। ওকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে আনার সময় দুই মোটর সাইকেলের সংঘর্ষ হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে। ওই শিশুকে বহনকারী মোটর সাইকেলে আহত দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!