কলাপাড়ায় স্কুল রক্ষার দাবীতে মানববন্ধন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় স্কুল রক্ষার দাবীতে মানববন্ধন

কলাপাড়ায় স্কুল রক্ষার দাবীতে মানববন্ধন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় স্কুল রক্ষার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসীরা। শনিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের এস.কে.জে.বি মাধ্যমিক বিদ্যালয়ের স্থানান্তর সীমানার দুরত্ব কমিয়ে ১ কিলোমিটারের মধ্যে রাখার দাবীতে এ কর্মসূচীর আয়োজন করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধা বাজারে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে শতাধিক গ্রামবাসীসহ শিক্ষার্থী, আভিভাবকরা অংশগ্রহন করে।

এসময় বক্তব্য রাখেন, এস.কে.জে.বি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো.শাহাবুদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা বাজার কমিটির সভাপতি সৌরভ বিশ্বাস, ইউপি সদস্য মো.মাসুদ হাওলাদার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো.হাবিবুর রহমান হাওলাদার, অভিভাবক মোসা.পলাশী আক্তার, মো.জসিম গাজী প্রমুখ।
বক্তারা বলেন, বেশি দূরত্বে বিদ্যালয়টি স্থানান্তর করলে ভেঙ্গে পড়বে গ্রামীণ শিক্ষা ব্যাবস্থা। তবে দুরত্ব কমিয়ে, ৯ নং ওয়ার্ডের চান্দুপাড়ায় স্থানান্তর করার জোর দাবী জানান তারা।

উল্লেখ্য, সরকারের মেঘা প্রকল্প বাস্তবায়নের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ জমি অধিগ্রহন অব্যাহত রেখেছে। এতে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের এস.কে.জে.বি মাধ্যমিক বিদ্যালয় অধিগ্রহনের আওতায় পড়েছে। এ সুযোগে একটি কুচক্রি মহল বিদ্যালয়টি ৭ কিলোমিটার দুরে স্থানান্তর করার পায়তারা চালাচ্ছে বলে মানববন্ধনে অংশগ্রহনকরীরা জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!