স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল মানববন্ধন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল মানববন্ধন

স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগের প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল মানববন্ধন

আপন নিউজ অফিসঃ স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে বহিরাগত শ্রমিক নিয়োগ দিয়ে কাজ করানোর প্রতিবাদে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পাখিমারা পাট গবেষণা উপকেন্দ্রের সামনে অর্ধশতাধিক শ্রমিকসহ স্থানীয় মানুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, লিটন হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, মো. কুদ্দুস সিকদার প্রমুখ। বক্তারা স্থানীয় শ্রমিকদের কাজ করার সুযোগ দেয়ার পাশাপাশি বহিরাগতদের নিয়োগ বাতিলের দাবি জানান।

শ্রমিক ছালাম তালুকদার জানান, তিনি ২০১৬ সাল থেকে এখানে কাজ করছিলেন। হঠাৎ করে পাখিমারা পাট গবেষণা কর্মকর্তার যোগসাজশে মোটা অংকের ঘুষের বিনিময় স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে নড়াইল ও বাগেরহাট জেলার দুইজন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে।

পাঠ গবেষণা ইনস্টিটিউট পাখিমারা উপ-কেন্দ্রের চলতি দায়িত্বে থাকা উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তপন কুমার জানান, এখানে অনিয়মিত দুই জন এবং নিয়মিত ১১ জন শ্রমিক কাজ করছে। বর্তমানে নতুন দুই জন শ্রমিক উর্ধতন কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছেন, এ বিষয় তার কিছুই করার নেই। নিয়োগ প্রক্রিয়ায় তার কোন হস্তক্ষেপের সুযোগ নেই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!