আমতলীতে এক জেলের ২২ দিনের জেল | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা
আমতলীতে এক জেলের ২২ দিনের জেল

আমতলীতে এক জেলের ২২ দিনের জেল

আমতলী প্রতিনিধিঃ সরকারী নির্দেশনা অমান্য করে পায়রা নদীতে ইলিশ শিকারের অপরাধে সোহেল মৃধা নামের এক জেলেকে ২২ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের এ দন্ড দেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গুলিশাখালী এলাকায়।

জানাগেছে, মা ইলিশ রক্ষায় ২২ দিনের ইলিশ শিকার, বিপণন ও পরিবহন বন্ধ ঘোষনা করেছে সরকার। এ নির্দেশনা উপেক্ষা করে আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের নুর মোহাম্মদ মৃধার ছেলে সোহেল মৃধা (৩৫) পায়রা নদীতে ইলিশ শিকার করতে জাল ফেলে। বুধবার দিবাগত রাতে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ( ভুমি) আব্দুল্লাহ আবু জাহের ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার পায়রা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল, চরগড়া ও সুতার জালসহ সোহেল মৃধাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ২২ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। বৃহস্পতিবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে প্রেরন করেছে। জব্দকৃত জাল মৎস্য বিভাগ পুড়িয়ে ফেলা হয়।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আবু জাহের বলেন, সরকারী নির্দেশনা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে দন্ডবিধি ১৮৮ ধারায় জেলে সোহেল মৃধাকে ২২ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!