আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে স্থান পেলেন নিউ নিউ খেইন | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে স্থান পেলেন নিউ নিউ খেইন

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে স্থান পেলেন নিউ নিউ খেইন

আপন নিউজ অফিসঃ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক নিউ নিউ খেইন। তিনি পটুয়াখালীর কলাপাড়ার সন্তান ও বীর মুক্তিযোদ্ধা উ থুন অং জাঁ, থনজয় মাষ্টারের মেয়ে। থনজয় মাষ্টার ছিলেন একাধারে ভাষা সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কলাপাড়া থানা সর্বদলীয় সংগ্রাম পরিষদের সহ সভাপতি ও জেলা সংগ্রাম পরিষদের সদস্য, কলাপাড়া এবং আমতলী নির্বাচনী এলাকার সংগ্রাম কমিটির দপ্তর সম্পাদক দায়িত্বে ছিলেন।

বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রফেসর ড. খন্দকার বজলুল হককে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে এ উপ-কমিটি ঘোষণা করা হয়েছে।

এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও অন্য সদস্যদের বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ- কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যান্য সদস্যরা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, ডা. মেজর জেনারেল (অব) আব্দুস সালাম এমপি, মমতাজ বেগম এমপি, জাফর আলম এমপি, নাহিম রাজ্জাক এমপি, সাবেক ছাত্রলীগ ও উপকমিটির নেতাদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!