মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে কলাপাড়ায় র‌্যালী ও আলোচনা সভা

দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে কলাপাড়ায় র‌্যালী ও আলোচনা সভা

আপন নিউজ অফিসঃ দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে কলাপাড়ায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা বাজারে একটি বনার্ঢ্য র‌্যালী বের করা হয়। এতে ইউনিয়ন, ওর্য়াড ও গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপির সদস্যরা অংশগ্রহন করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়। বে-সরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজন করে।

প্রজেক্ট কো-অর্ডিনেটর দিপক কুমার দাশ’র সভাপতিত্বে সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন গুড নেইবারস জাপান প্রতিনিধি ডিআরআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিপির সরকারি পরিচালক আছাদ উজ্জজামান খান, ইউপি সদস্য আব্দুল হামিদ খান, হেমায়েত উদ্দিন উকিল, মো.ফজলুল হক সুমন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মঞ্জুরুল আলম,সদস্য শাহিনুর বেগম,জুলিয়েট বাড়ৈ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওয়ার্ড সভাপতি শুভুলন বিশ্বাস।

প্রধান অতিথি গুডনেইবারস জাপান প্রতিনিধি ডিআরআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি বলেন, আমাদের দেশেও দুর্যোগ আছে। প্রায়ই ভূমিকম্প হচ্ছে বিভিন্ন স্থানে। এজন্য আমরা সবাইকে সচেতন করছি। তাই আপনারাও সচেতন হবেন এবং সবাইকে এ বিষয়ে সচেতন করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!