আমতলীতে শারদীয়া দূর্গা পুজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা
আমতলীতে শারদীয়া দূর্গা পুজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি

আমতলীতে শারদীয়া দূর্গা পুজা উদযাপনের ব্যাপক প্রস্তুতি

আমতলী প্রতিনিধিঃ দেবীর ঘোড়ায় আগমন ঘোড়াই গমন। এতে এ বছর অসুভ লক্ষণের ইঙ্গিত দিয়ে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা। এ বছর আমতলী উপজেলায় ১৪ টি পুজা মন্ডবে দুর্গা উৎসবের পুরোদমে প্রস্তুতির কাজ প্রায় শেষ। চলছে প্রতিমায় রং তুিলর আঁচর। শেষ মুহুর্তে প্রতিমা শিল্পীরা (গুণরাজ) ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জানাগেছে, এ বছর দেবীর ঘোড়ায় আগমন ঘোড়াই গমন। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা। এতে এ বছরটি অসুভ লক্ষনের ইঙ্গিত রয়েছে বলে জানান পুরোহিতরা। ৫ দিন ব্যাপী দুর্গোৎসব পালনে উপজেলার ১৪ টি পুজা মন্ডপে প্রস্তুতির কাজ প্রায় শেষ। চলছে রং তুলির আঁচর। পুর্তিমা তৈরিতে গুণরাজরা ব্যস্ত সময় পার করছেন। শান্তিপুর্ণভাবে পুজা উদযাপনে পুলিশ প্রশাসন ব্যপক প্রস্তুতি নিয়েছে। এদিকে উপজেলার ১৪ টি পুজা মন্ডপে উপজেলা প্রশাসন আধা মেট্টিকটন করে ৭ মেট্টিকটন চাল বরাদ্দ দিয়েছে যা অতি নগন্য। এতে সনাতন ধর্মালম্বীদের মধ্যে চাপা ক্ষেভ বিরাজ করছে।

গুণরাজ কৃষ্ণ বলেন, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন রং তুলির কাজ করছি।

আমতলী কেন্দ্রীয় মদন মোহন নাট মন্দিরের পুরোহিত শ্রী সঞ্জয় চক্রবর্তী বলেন, দেবী ঘোড়ায় (ঘোটক) আগমন এবং ঘোড়াই গমন করবে। এতে এ বছর অসুভ লক্ষণেই ইঙ্গিত বহন করছে।

উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস বলেন, উপজেলার ১৪ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা উদযাপনে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, শান্তিপুর্ণভাবে পুজা উদযাপনে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আইনশৃখলা বজায় রাখতে পুলিশ, আনসার ও র‌্যাব মোতায়েন থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!