আমতলীতে মামলা তুলে না নিলে আগুনে পুড়ে হত্যার হুমকি সংবাদ সম্মেলনে অভিযোগ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা
আমতলীতে মামলা তুলে না নিলে আগুনে পুড়ে হত্যার হুমকি সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলীতে মামলা তুলে না নিলে আগুনে পুড়ে হত্যার হুমকি সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলী প্রতিনিধিঃ মামলা তুলে না নিলে বউ ঝুমুর রানীর (২৯) প্রেমিক মনমত চন্দ্র হাওলাদার (৪৫) স্বামী অনিত্য চন্দ্র তালুকদার ও তার মেয়েকে পুড়িয়ে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন স্বামী অনিত্য চন্দ্র তালুকদার। ওই সম্মেলনে দ্রুত পুলিশ প্রশাসনকে বউয়ের প্রেমিক মনমত চন্দ্র হাওলাদারকে গ্রেপ্তার করে এবং বউকে ফিরিয়ে দেয়ার দাবী জানিয়েছেন তিনি। ঘটনা তালতলী উপজেলার কলারং গ্রামে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বামী অনিত্য চন্দ্র তালুকদার বলেন, ১৫ বছর আগে আমি হিন্দু শাস্ত্রমতে রনজিৎ চন্দ্র হাওলাদার কন্যা ঝুমুর রানীকে বিয়ে করি। আমাদের ঘর ১২ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। গত ৩ মে আমার স্ত্রী ঝুুমুর রানী নগদ ৮০ হাজার টাকা ও স্বর্নালংকার নিয়ে প্রেমিক মনমত চন্দ্র হাওলাদারের সঙ্গে পালিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকদফায় শালিস বৈঠক হয়। কিন্তু প্রেমিক মনমত চন্দ্র হাওলাদার আমাকে বউ ফিরিয়ে দেয়নি। নিরুপায় হয়ে আমি গত ১৭ জুলাই বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বউয়ের প্রেমিক মনমত চন্দ্র হাওলাদার ও আমার স্ত্রী ঝুমুর রানীকে আসামী করে মামলা দায়ের করি। আদালতের বিচারক বরগুনা মহিলা বিষয়ক কর্মকর্তাকে মামলাটি তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেন, মামলা করে এখন আমি মহাবিপাকে পড়েছি। আমাকে বউয়ের প্রেমিক মনমত চন্দ্র হাওলাদার মামলা তুলে হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে আমাকে ও আমার মেয়েকে তিনি আগুনে পুড়ে হত্যা করবে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশ প্রশাসনের কাছে দ্রæত আমার স্ত্রী ঝুমুরকে উদ্ধার ও প্রেমিক মনমত চন্দ্র হাওলাদারকে গ্রেপ্তারের দাবী জানাই।

এ বিষয়ে মনমত চন্দ্র হাওলাদারের মুঠোফোনে (০১৭৩৯৪১৬৬৪৫) যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ভুল নম্বর বলে ফোন কেটে দেন।

তালতলী থানার ওসি মোঃ শহীদুল ইসলাম খাঁন বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!