কলাপাড়ায় মা-ছেলে কে পিটিয়ে জখম | আপন নিউজ

সোমবার, ১১ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন কলাপাড়ায় নান্দনিক “জামান টাওয়ার”-এর শুভ উদ্বোধন টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২
কলাপাড়ায় মা-ছেলে কে পিটিয়ে জখম

কলাপাড়ায় মা-ছেলে কে পিটিয়ে জখম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মেয়ে পালিয়ে বিয়ে করায় মা-ছেলে কে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন, শিল্পী বেগম (৪০), তার ছেলে ইমন (২২) ও ছোট বোন লাইজু (৩০)।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকার বাদুরতলী কলোনীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিল্পী বেগম’র ভাই মোঃ দুলাল শেখ (৩৬) বাদী হয়ে একই এলাকার ইসমাইল (৪০), জাকির হাওলাদার (৩৬), মোঃ সাদ্দাম হাওলাদার (৩৫), মোঃ ইলিয়াস (৩২), মোঃ রিপন সরদার (৩৫), মোঃ জলিল হাওলাদার (৪৮), মোঃ দেলোয়ার হোসেন (৫০), মোঃ রিপন সরদার (৩৫), মোঃ আকবর (৩৭) সহ ১৩ জন কে আসামি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ উল্লেখ করেন যে, শিল্পী বেগম’র ছেলে স্থানীয় জাকির হাওলাদারের মেয়ে পালিয়ে বিয়ে করে, এর সূত্র ধরে ছেলের মায়ের সাথে জাকিরের বাকবিতন্ডার এক পর্যায় তাকে মারধর করে, খবর পেয়ে তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার ছেলে ইমন ও ছোট বোন লাইজু মারধর করা হয়। এতে তিনজনই গুরুতর আহত হন, আহত অবস্থায় আত্মীয়স্বজনরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করান। এ সময় শিল্পী বেগমের কানের ও ইমনের হাতে থাকা আংটি এবং নগদ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ আলী আহমেদ বলেন, ঘটনা শুনেছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!