মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
কলাপাড়ায় চোরের উপদ্রবে এবার বালিয়াতলীতে ব্যবসায়ীদের সমাবেশ

কলাপাড়ায় চোরের উপদ্রবে এবার বালিয়াতলীতে ব্যবসায়ীদের সমাবেশ

আপন নিউজ অফিসঃ হঠাৎ করে কলাপাড়ায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রতিরাতেই কোন না কোন ব্যবসা প্রতিষ্ঠান, কিংবা বসতবাড়ি ও অটো রিকশকার ব্যাটারি চুরি হচ্ছে। এর ফলে অতিষ্ঠ হয়ে পড়েছে সকল শ্রেনীর মানুষ। তাই চুরি ঠেকাতে বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বালিয়াতলী বাজারে এক সমাবেশ করেছেন ব্যবসায়িসহ স্থানীয়রা। চুরি প্রতিরোধে ব্যবসায়িরা দোকানপাট বন্ধ রেখে এ সমাবেশে অংশগ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য মো.আসলাম হাওলাদার, সবেক ইউপি সদস্য মো.সোনা মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি ও ব্যবসায়ী মো.বেল্লাল হাওলাদার, বলিয়াতলী বাজার সমিতির সাধারন সম্পাদক মো.কলাম সরদার, সদস্য গোপাল কর্মকার, মো.সাইফুল ইসলাম, ব্যবসায়ী হাফিজুর রহমান রাসেল, আয়ুব আলী, অটো চালক শ্রমিক রিয়াজ হাওলাদার, মো.ইব্রাহিম প্রমুখ।

উল্লেখ্য, বালিয়াতলী ইউনিয়নের বালিয়াতলী বাজারে বেশ কয়েকদিন ধরে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতবাড়ি ও অর্ধশতাধিক অটো রিকশকার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে বলে ব্যবসায়িরা জানিয়েছেন।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, এ সমাবেশ সম্পর্কে আমার জানা নেই। তবে চুরি হয় এরকম অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!